মালয়েশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৩:৪১

মালয়েশিয়ায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানী কুয়ালালামপুরের কাছাকাছি সেলাংগরে একটি ক্যাম্পিং সুবিধাসম্পন্ন অরগ্যানিক খামারের কাছাকাছি অবস্থিত পাহাড় থেকে ভূমিধসের উৎপত্তি হয়। রাজ্যের দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কাঁদায় অনেকে চাপা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ৯০ জনের বেশি মানুষ ভূমিধসের কবলে পড়ে। মালয়েশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থা অধিদফতর জানায়, ঘটনাস্থল থেকে ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। 

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী নিক নাজমি বিন নিক আহমাদ টুইটারে বলেছেন,  নিখোঁজদের দ্রুত পাওয়া যায় যেন প্রার্থনা করছি।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি