ইন্দোনেশিয়ায় পৌঁছালো এক মাস ভাসমান থাকা রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২২, ২০:২৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২০:২৭

মাসখানেক ধরে সাগরে ভেসে থাকার পর ইন্দোনেশিয়ায় পৌঁছেছে রোহিঙ্গা শরণার্থীদের একটি দল। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। 

কর্মকর্তারা জানিয়েছেন, সাগরপথে কাঠের নৌকাযোগে কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থী দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় পৌঁছেছে। তাদের সবাই পুরুষ। সবাইকে বেশ ক্ষুধার্ত ও দুর্বল অবস্থায় দেখা গেছে। অন্তত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সপ্তাহখানেক আগে সমুদ্রে অন্তত ১৫০ রোহিঙ্গা আটকেপড়ার যে খবর বেরিয়েছিল এই ব্যক্তিরা ওই দলের অংশ কিনা সেটি স্পষ্ট নয়। 

স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাঠের তৈরি নৌকাটিতে ৫৭ জন ব্যক্তি ছিল। 

তিনি বলেন, ‘নৌকাটির একটি ইঞ্জিন ভাঙা ছিল। এটি আচেহ বেসার জেলার লাডং গ্রামের একটি তীরে গিয়ে পৌঁছায়। তারা বলছে, তারা এক মাস ধরে সমুদ্রে ভাসছিল।’ 

স্থানীয় অভিবাসন কর্মকর্তা জানিয়েছেন, শরণার্থীদের সাময়িকভাবে একটি সরকারি স্থাপনায় রাখা হবে। 

এই শরণার্থীরা ঠিক কোথা থেকে যাত্রা করেছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। 

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম