কাবুলের সামরিক বিমানবন্দরের পাশে বিস্ফোরণ, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১৪:৪৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৪:৫১

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের পাশে রবিবার (১ ডিসেম্বর) শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলছে, এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হন। যদিও বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি তালেবান সরকার।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর রয়টার্সকে বলেন, আজ রবিবার সকালে কাবুলের সামরিক বিমানবন্দরের পাশে বিস্ফোরণ হয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি।

কীভবে ঘটেছে এবং কারা জড়িত তা জানাননি তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, সকাল ৮টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। এতে আশপাশ কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় যান চলাচল বন্ধ করে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

২০২১ সালের আগস্টে আশরাফ গণির সরকারকে সরিয়ে ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। গঠন করে মন্ত্রিসভা। যদিও এই সরকারকে স্বীকৃতি দেয়নি বিশ্ব। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী