একযোগে কাজ করবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩, ১৪:২৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:২৬

পাম তেলের বিরুদ্ধে ‘বৈষম্য’ মোকাবিলায় একযোগে কাজ করতে সম্মত হয়েছে পণ্যটির বড় দুই উৎপাদক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। সোমবার দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে এ ব্যাপারে ঐকমত্য হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

২০২২ সালের নভেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন আনোয়ার ইব্রাহিম। দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ইন্দোনেশিয়া যান তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, দুই দেশ পাম তেলের বিরুদ্ধে বৈষম্য মোকাবিলায় একযোগে লড়াই করবে। এ সংক্রান্ত উদ্বেগ দূর করতে উৎপাদক দেশগুলোর কাউন্সিলের মাধ্যমে সহযোগিতা জোরদার করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে পাম তেলভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে। এমন বাস্তবতায় দুই দেশের এই সমঝোতা তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে।

আনোয়ার ইব্রাহিমের এই সফরকে কেন্দ্র করে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, সবুজ জ্বালানি ও ব্যাটারি শিল্পের বিকাশের মতো বিষয়গুলো রয়েছে।

দুই নেতার প্রত্যাশা এসব পদক্ষেপ সীমান্ত বাণিজ্য এবং পারস্পরিক বিনিয়োগকে আরও জোরালো করবে।

/এমপি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান