বিটিএসের খোঁজে বাড়ি থেকে পালালো ২ পাকিস্তানি কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৩, ১১:৫৭আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১২:০২

কয়েক বছর ধরে কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের নাম তরুণ-তরুণীদের মুখে মুখে। কাতার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বিটিএসের গায়ক জাংকুক মাতিয়ে রেখেছিলেন কোটি কোটি ভক্তদের। সেই বিটিএসের খোঁজে ঘর ছেড়ে দ. কোরিয়ার উদ্দেশে বেরিয়ে পড়েন পাকিস্তানের দুই কিশোরী। কিন্তু এ যাত্রায় তাদের চেষ্টা সফল হলো না। পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে ৭৫০ মাইল দূরে উদ্ধার করা হয়েছে তাদের।

ওই এলাকার পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আবরাজ আলি আব্বাসি জানান, 'শনিবার করাচি শহরের কোরাঙ্গি থেকে নিখোঁজ হয় ওই দুই মেয়ে। তাদের একজনের বয়স ১৩ অন্যজনের ১৪।'

এক ভিডিও বার্তা আব্বাসি আরও বলেন, 'নিখোঁজের খবর পেয়ে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ডায়েরি পেয়েছে পুলিশ। বিটিএস সদস্যদের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পরিকল্পনা লেখা ছিল তাতে।'

তিনি বলেন, 'ডায়েরি থেকে আমরা ট্রেনের সময়সূচির কথা জানতে পেরেছি। তারা অন্য এক বন্ধুর সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এরপরই আমরা তাদের দ্রুত ট্র্যাক করা শুরু করি। আমরা জানতে পারি তারা লাহোর শহরে পুলিশের হেফাজতে ছিল। লাহোরে পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের করাচির বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
সর্বশেষ খবর
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন