আফগানিস্তানে সাবেক এমপি ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১৩:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:৩২

আততায়ীর গুলিতে প্রাণ হারালেন আফগানিস্তানের সাবেক নারী আইনপ্রণেতা মুরসাল নবীজাদা ও তার দেহরক্ষী। পুলিশ জানিয়েছে, রাজধানী কাবুলের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে ২০১৯ সালে পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব নেন মুরসাল নবীজাদা।

রবিবার (১৫ জানুয়ারি) স্থানীয় পুলিশের প্রধান মৌলভী হামিদুল্লাহ খালিদ জানান, 'সাবেক আইনপ্রণেতা নবীজাদা এবং তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে আততায়ীর গুলি নিহত হন। দুইজনকে একইকক্ষে পাওয়া গেছে। তার ভাই এবং আরেক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। কিন্তু তৃতীয় নিরাপত্তারক্ষী অর্থ এবং গয়না নিয়ে পালিয়ে গেছে।'

খালিদ আরও বলেন, 'নিহত আইনপ্রণেতার মরদেহ বাড়ির প্রথমতলা থেকে পাওয়া গেছে। ওই কক্ষটি তিনি অফিস হিসেবে ব্যবহার করতেন। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু হয়েছে।'

এ হত্যাকাণ্ডে কয়জন অংশ নিয়েছিল তা এখনও বের করতে পারেনি পুলিশ।

গভীর শোক জানিয়েছেন আফগানিস্তানের কান্দাহারের সাবেক গভর্নর আইনপ্রণেতা মালালাই ইশাকজাইও। এই হত্যাকাণ্ডে তালেবানের হাত রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সশস্ত্র গোষ্ঠী তালেবান ক্ষমতায় বসার পর আফগানিস্তানে নারীদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে। বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিকে পড়াশোনা নিষিদ্ধ দেশটির নারীদের জন্য। যা নিয়ে সমালোচনার ঝড় উঠে দুনিয়াজুড়ে। সূত্র: এপি

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি