মেয়েকে মঞ্চে রেখে ক্ষেপণাস্ত্রের বৃহত্তম প্যারেড দেখলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৮

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম-এর বৃহত্তম প্যারেড আয়োজন করেছে উত্তর কোরিয়া। প্যারেড চলাকালে মঞ্চে উত্তর কোরীয় নেতা কিম জং উনের পাশে ছিলেন তার মেয়ে। একাধিক বিশ্লেষক বলছেন, এসব ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সম্ভাব্য হুমকি হতে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, প্যারেডে প্রায় এক ডজন দূরপাল্লার আইসিবিএম প্রদর্শন করা হয়েছে। মধ্যরাতের মহড়া দেখতে মেয়ে কিম জু-আয়ে কে নিয়ে মঞ্চে উপস্থিত ছিলেন কম।

মহড়ায় কিম জু-আয় এর উপস্থিতির কারণে আবারও তাকে কিমের সম্ভাব্য উত্তরসূরীর হিসেবে জল্পনা শুরু হয়েছে।

প্যারেডে প্রদর্শিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, তাত্ত্বিকভাবে এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে পারবে। যদি প্রতিটি ক্ষেপণাস্ত্র একাধিক ওয়ারহেড বহন করে তাহলে মার্কিন পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভবত এগুলো প্রতিহত করতে হিমশিম খাবে।  

মেয়েকে মঞ্চে রেখে ক্ষেপণাস্ত্রের বৃহত্তম প্যারেড দেখলেন কিম

প্যারেড নিয়ে উত্তর কোরীয় সংবাদমাধ্যমে বিস্তারিত কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে, এমন অস্ত্রভাণ্ডার দেশটির শক্তিশালী যুদ্ধ প্রতিরোধক এবং পাল্টা হামলার সামর্থ্য তুলে ধরছে।

বৃহস্পতিবার সকালে প্রকাশিত ছবিতে দেখা গেছে, এক ডজনের বেশি আইসিবিএম পিয়ংইয়ংয়ের মূল চত্ত্বরে সামরিক যানে রেখে প্যারেড হচ্ছে। সঙ্গে রয়েছেন সশস্ত্র পদাতিক সেনা।

কয়েক জন উত্তর কোরীয় বিশ্লেষক বলছেন, প্যারেডে প্রদর্শিত একটি আইসিবিএম লঞ্চার রয়েছে। যেটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র। লিকুইড ফুয়েল ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলো দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব।

অবশ্য উত্তর কোরিয়া এখন পর্যন্ত কখনও দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালায়নি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের