আফগানিস্তানে বিস্ফোরণে তালেবান গভর্নর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ১৭:০১আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭:০৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের তালেবান গভর্নর নিজ কার্যালয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন। নিহত গভর্নরের নাম মোহাম্মদ দাউদ মুজাম্মিল। ২০২১ সালে তালেবান দেশটির ক্ষমতায় ফেরার পর নিহত কর্মকর্তাদের মধ্যে তিনিই সবচেয়ে সিনিয়র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে সহিংসতা কমলেও গোষ্ঠীটির নেতাদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

স্থানীয় পুলিশ বলছে, বিস্ফোরণের কারণ অস্পষ্ট। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।

তবে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে দাবি করেছেন, ‘ইসলামের শত্রুদের দ্বারা বিস্ফোরণে গভর্নর শহীদ হয়েছেন’।

নাঙ্গারহার প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় মুজাম্মিল ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। গত বছর অক্টোবরে তাকে বলখ প্রদেশের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে গভর্নরসহ অন্তত দুই জন নিহতের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেছেন, বিস্ফোরণ ছিল আত্মঘাতী।

প্রদেশটির রাজধানী মাজার-ই-শরিফে তালেবান আট বিদ্রোহী ও অপহরণকারীকে হত্যার দাবির একদিন পর এই বিস্ফোরণ ঘটলো।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের