ইমরানের বাড়ির সামনে পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৮:৪৪আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৮:৪৪

ইমরান খানের বাড়ির সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোশাখানা মামলায় গ্রেফতার করতে জামান পার্কে পৌঁছালে এই সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সোমবার থেকে লাহোরে ইসলামাবাদ পুলিশের একটি দল অবস্থান করছিল। পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতের জারি পরোয়ানা মোতাবেক তাকে গ্রেফতার করতে চায় পুলিশ।

পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ইমরান খানের বাড়ির ফটক থেকে ৯০ মিটার দূরে অবস্থান করছিল।

দশ দিনের ভেতরে দ্বিতীয়বার পুলিশ ইমরান খানকে গ্রেফতারে জামান পার্কে উপস্থিত হলো।

জামান পার্কে পুলিশ সদস্যরা পৌঁছার পর পিটিআই সমর্থকরা ইট-পাটকেল ছুড়তে শুরু কের।

ইসলামাবাদ পুলিশের ডিআইজি (অপারেশন্স) শাহজাদ বুখারি পুলিশ সদস্যদের নেতৃত্বে রয়েছে। তার নেতৃত্বে ইমরান খানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, আদালতের পরোয়ানা আমাদের মানতে হবে।

পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ চলাকালে পিটিআই-এর ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি বলেছেন, রক্তপাত এড়াতে কোনও সমাধান খুঁজে পেতে প্রস্তুত রয়েছেন দলের নেতারা। পুলিশকে পরিস্থিতির অবনতি না করার জন্য তিনি আহ্বান জানান।

তিনি বলেন, আমাকে পরোয়ানা দেখান। আমি প্রথমে পড়ব এবং বুঝতে চেষ্টা করব। এরপর আমি ইমরান খান ও আমার আইনজীবীদের সঙ্গে কথা বলব।

গ্রেফতারের চেষ্টাকে ইমরান খানের জন্য ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন পিটিআই নেতা ফারুক হাবিব।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি