আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে ইমরান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ১৭:৩২আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:৩২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দলীয় নেতা ইমরান খানকে গ্রেফতারে তার লাহোরের বাসভবন জামান পার্কে পুলিশের অভিযান বৃহস্পতিবার (১৬ মার্চ) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লাহোর হাইকোর্ট। বুধবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফাওয়াদ চৌধুরীর এক আবদনের পর আদালত এই আদেশ দেয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সোমবার তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতের নির্দেশ মোতাবেক ইমরানকে গ্রেফতারে মঙ্গলবার লাহোরে তার বাসভবন জামান পার্কে হাজির হয়। কিন্তু পিটিআই সমর্থকরা তাদের পথরোধ করে। সংঘর্ষের কারণে সেদিন তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বুধবার সকালেও আবার গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত দুপুরে পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা পিছু হটেছে বলে জানা গেছে। তবে তাকে গ্রেফতারের চেষ্টা বাদ দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি। শেষ পর্যন্ত লাহোর হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান বন্ধ থাকবে বলে জানা গেলো।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী লাহোর হাই কোর্টে আবেদন করেছিলেন ইমরান খানের বাসভবনে নিপীড়ন বন্ধ করার জন্য। আর আবেদনের পর বিচারপতি তারিক সালিম শেখ পর দিন সকাল দশটা পর্যন্ত অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন।

এর আগে আদালত পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক উসমান আনোয়ার, প্রদেশের মুখ্য সচিব ও ইসলামাবাদ পুলিশের প্রধানকে বিকাল ৩টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

তবে ইমরান খানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা বাতিলের জন্য ইসলামাবাদ হাই কোর্টে আবেদনের শুনানি দুপুর পর্যন্ত চললেও আদালত কোনও রায় ঘোষণা করেনি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের