দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ০৯:১৩আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯:১৮

দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের একটি শীর্ষ বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগে, একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কি.মি (৬২০ মাইল) দূরে জাপানের পশ্চিম উপকূলে আছড়ে পড়ে।

গত এক সপ্তাহে পিয়ংইয়ং-এর এটি চতুর্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। যদিও বাকিগুলো ছিল স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র।

কোরীয় উপদ্বীপের চারপাশে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান নৌ মহড়ার মধ্যেই এমন কাণ্ড ঘটালো পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলছে, এ ধরনের মহড়াকে উস্কানি হিসেবে দেখছে তারা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানায়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পিয়ংইয়ং থেকে স্থানীয় সময় সকাল ৭টা ১০মিনিটে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটিকে দূরপাল্লার বলে নিশ্চিত করেছে। তারা বলেছে, এটি প্রায় ৭০ মিনিটে ৬ হাজার কিলোমিটারের বেশি উড়েছিল।

বৃহস্পতিবারের উৎক্ষেপণের পর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার দেশের সেনাবাহিনীকে পরিকল্পনা অনুযায়ী যৌথ মার্কিন মহড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, পিয়ংইয়ং তার ‘বেপরোয়া উস্কানির’ মূল্য দেবে। সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি