ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে সংঘর্ষ

দুই পুলিশ কর্মকর্তা খালাস, একজনের ১৮ মাসের জেল

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ১৪:৪০ আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪:৪৭

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩৫ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুই জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দায়িত্ব অবহেলার দায়ে কারাগারে পাঠানো হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে। ইন্দোনেশিয়ার শহর সুরাবায়ার জেলা আদালত বৃহস্পতিবার এ রায় দেয়।

এতে বলা হয়, মালাং রিজেন্সি পুলিশের প্রতিরোধ ইউনিটের প্রধান বামবাং সিদিক আচমাদিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়নি। পরে একই কারণ দেখিয়ে মালং রিজেন্সি পুলিশের অপারেশন প্রধান ওয়াহিউ এস ওয়াহিউকেও খালাস দেওয়া হয়েছে।

ব্রিমোব নামে পরিচিত আধাসামরিক পুলিশ স্কোয়াডের একটি ইউনিটের নেতৃত্বে থাকা হাসদারমাওয়ানকে কেবল ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে ২০২২ সালের অক্টোবরে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া। ম্যাচে স্বাগতিক দল আরেমা ৩-২ গোলে হেরে যায় পেরসেবায়ার কাছে।

খেলা শেষে হাজার হাজার ভক্ত মাঠে ঢুকে পড়েন। প্রতিদ্বন্দ্বী দুই দলের দর্শকরা তৈরি করেন বিশৃঙ্খলা, জড়িয়ে পড়েন সংঘর্ষে। এরপর পুলিশ পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ব্যবহার করলে সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে যান। সে সময় পদদলনে অন্তত ১৩৫ জন নিহত হন। সেই সংঘর্ষের ঘটনার জন্য গত সপ্তাহে ওই ম্যাচের দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়। সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর