আদালতে হাজির হয়ে ৯ মামলায় জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ২৩:২৬আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২৩:২৬

পাকিস্তানের লাহোর হাইকোর্ট শুক্রবার পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৯টি মামলায় সুরক্ষামূলক জামিন দিয়েছে। লাহোর ও ইসলামাবাদে দায়ের করা এসব মামলা সন্ত্রাসের অভিযোগে দায়ের করা হয়েছে। সন্ত্রাসের মামলার মধ্যে পাঁচটি ইসলামাবাদে এবং তিনটি লাহোরে। এছাড়া ৮ মার্চ লাহোরে ইমরানের বাসভবন জামান পার্কে তাকে গ্রেফতারে পুলিশের কাজে বাধাদানে সহিংসতার অভিযোগের দুটি মামলা রয়েছে।

লাহোর হাইকোর্টের দুই বিচারপতির একটি বেঞ্চ সন্ত্রাসের মামলাগুলোতে ২৭ মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেছে। আর লাহোরের মামলাগুলোর জন্য জামিন মঞ্জুর করা হয়েছে ২৪ মার্চ পর্যন্ত।

পৃথক একটি একক বেঞ্চ ২৭ মার্চ পর্যন্ত পিটিআই প্রধানকে জামিন দিয়েছে। পাঞ্জাবে ইমরানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার প্রতিবেদনও দেখতে চেয়েছে আদালত।

শুক্রবার লাহোর হাইকোর্টে হাজির হন ইমরান খান। আদালতের যাওয়ার পথে ৯টি মামলায় জামিন আবেদন করেন তিনি। আদালতে পৌঁছার আগে পাঞ্জাব পুলিশকে হাই কোর্ট নির্দেশ ইমরানকে সহযোগিতার জন্য। স্থানীয় সময় সাড়ে ৫টা পর্যন্ত ইমরানকে হাজির হওয়ার সময় দেয় আদালত। পিটিআই সমর্থকদের নিয়ে সাড়ে পাঁচটার একটু পর আদালতে হাজির হন তিনি। আদালত প্রাঙ্গনে পৌঁছার প্রায় এক ঘণ্টা পর তিনি আদালতকক্ষে প্রবেশ করেন।

এর আগে ইসলামাবাদ হাইকোর্ট তার জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ারা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়। এর ফলে তোশাখানা মামলার শুনানিতে হাজির হওয়ার সুযোগ পাবেন তিনি।

ইমরান খানের বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তোশাখানায় মামলায় তাকে গ্রেফতার করতে দুই দফা জামান পার্কে অভিযান চালায় পুলিশ। কিন্তু দুই দফাতে তারা ব্যর্থ হয়। পরে আদালতের নির্দেশ তাকে গ্রেফতারের অভিযান বাদ দেয় পুলিশ।

সূত্র: ডন

/এএ/
সম্পর্কিত
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার