এবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১৩:১৫আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৩:১৫

তিন দিনের ব্যবধানে ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে রবিবার একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং। এর আগে গত বৃহস্পতিবার দূর পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।   

দক্ষিণ কোরিয়ার সামরিক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রবিবার সকাল ১১টা ০৫ মিনিটে পশ্চিম উপকূলের ডংচাং-রি সাইট থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) পাড়ি দিয়েছে এটি।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৫০ কি.মি (৩০ মাইল) পর্যন্ত উঁচুতে উড়েছে।

উত্তরের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা করেছে সিউল।

এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়ায় একটি বি-১বি বোমারু বিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, প্রতিরোধ জোরদার করার জন্য এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

জাপানের সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেন, ‘ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। ওই এলাকায় জাহাজ বা বিমানের কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্য একটি হুমকি। এসব সহ্য করা হবে না।’ সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে