চীনকে মোকাবিলায় ৭৫ বিলিয়ন ডলারের পরিকল্পনা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩, ০১:০০আপডেট : ২১ মার্চ ২০২৩, ০১:০০

মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শিল্প থেকে শুরু করে দুর্যোগ প্রতিরোধ পর্যন্ত সব অঞ্চলের অর্থনীতিকে সাহায্য করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নয়াদিল্লিতে সোমবার ঘোষিত পরিকল্পনাটিকে চীনের ক্রমবর্ধমান দৃঢ়তা মোকাবিলায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে টোকিও'র চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী কিশিদা বলেন, ‘নতুন মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক পরিকল্পনার চারটি স্তম্ভ রয়েছে। এগুলো হলো-শান্তি বজায় রাখা, ইন্দো-প্যাসিফিক দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে নতুন বৈশ্বিক সমস্যা মোকাবিলা করা, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বৈশ্বিক সংযোগ অর্জন করা এবং  আকাশ ও সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করা।’

এ লক্ষ্য অর্জনের জন্য ফুমিও কিশিদা ২০৩০ সালের মধ্যে ইন্দো-প্যাসিফিককে ৭৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সহায়তা দেওয়া হবে বেসরকারি বিনিয়োগ এবং ইয়েন ঋণের মাধ্যমে। 

দু’দিনের সফরে দিল্লিতে আছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। সূত্র: এনডিটিভি 

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী