মিয়ানমার জান্তার ওপর আসছে আরও মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৩, ১৭:৩৫আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০:১৩

মিয়ানমারের সামরিক জান্তার ওপর আসন্ন সপ্তাহগুলোতে আরও নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক চলেট বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে অস্ত্র কিনতে রাজস্ব আয় আরও কঠিন করে তুলবে।

তিনি বলেন, আমরা জান্তার ওপর চাপ জারি রাখতে অঙ্গীকারবদ্ধ। আমরা তাদের রাজস্ব আয় কঠিন করে তুলতে চাই, যে রাজস্ব তারা জনগণের বিরুদ্ধে অস্ত্র কেনায় কাজে লাগাচ্ছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

২০২১ সালে মিয়ানমারের বেসামরিকদের দ্বারা নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে জান্তার বাহিনী ভিন্নমতালম্বী ও গণতন্ত্রপন্থীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়ে আসছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এবং অপর পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সামরিক সরকারের একাধিক সিনিয়র কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সামরিক সরকারের সংস্থা, সেনাবাহিনী পরিচালিত কোম্পানিও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এসব নিষেধাজ্ঞার ফলে সেনাবাহিনীর রাজস্ব আয় কমে এসেছে।

চলেট বলেছেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মিয়ানমারের ৮০ ব্যক্তি ও ৩০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মিয়ানমারে সংঘাত নিরসনের একটি সমাধান হলো রাশিয়াকে অবশ্যই জান্তাকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের