পানির নিচে পারমাণবিক হামলায় সক্ষম ড্রোনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১১:০৯আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৩:৫৪

এবার পানির নিচে পারমাণবিক হামলায় সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, শত্রু নৌযান এবং বন্দরগুলোকে উড়িয়ে দেবে এ ড্রোন।

কেসিএনএ শুক্রবার জানায়, কিম জং উনের নির্দেশনায় চলতি সপ্তাহে পরিচালিত একটি সামরিক মহড়ায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নতুন অস্ত্র ব্যবস্থা মোতায়েন এবং পরীক্ষা-নিরীক্ষা করে।

কেসিএনএ বলছে, ‘এই পারমাণবিক আন্ডারওয়াটার অ্যাটাক ড্রোনটি যে কোনও উপকূল এবং বন্দরে মোতায়েন করা যেতে পারে বা অপারেশনের জন্য একটি সারফেস জাহাজ দিয়ে টানা করা যেতে পারে।’

বার্তা সংস্থাটি জানিয়েছে, মহড়া চলাকালীন মঙ্গলবার ড্রোনটিকে দক্ষিণ হামগিয়ং প্রদেশের পানিতে রাখা হয়েছিল। বিস্ফোরণের আগে প্রায় ৮০ থেকে ১৫০ মিটার (২৬০ থেকে ৪৯০ ফুট) গভীরতায় ৫৯ ঘণ্টা ১২ মিনিট ধরে পানির নিচ দিয়ে চলে এটি। বৃহস্পতিবার পূর্ব উপকূলে বিস্ফোরিত হয় এটি।

কেসিএনএ ড্রোনের পারমাণবিক ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানায়নি।

চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিক ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে কিম জং উনের দেশ। পিয়ংইংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় গত ১৩ মার্চ থেকে দ. কোরিয়াকে নিয়ে গত পাঁচ বছরের মধ্যে বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। ‘ফ্রিডম শিল্ড’ নামের মহড়া ১০ দিন ধরে চলবে বলে জানা গেছে। দ. কোরীয় সামরিক বাহিনী বলছে, যৌথ সামরিক মহড়ার সফল সমপন্ন হবে।

এ ধরনের সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কিম জং উনের প্রশাসন। ফলে অপ্রতিরোধ্য পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে দেশটি। সম্প্রতি কিম জং কোরীয় সেনাবাহিনীকে সত্যিকার যুদ্ধের প্রস্তুতি নিতে সামরিক বাহিনীকে নির্দেশও দিয়েছেন। সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি