দক্ষিণ চীন সাগরে ফের মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১৬:৪৩আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৭:২৭

দক্ষিণ চীন সাগরে চীনের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে আবারও মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের সমুদ্রসীমায় মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিলিয়াস যুদ্ধজাহাজ শুক্রবার (২৪ মার্চ) অনুপ্রবেশ করে। এর আগে বৃহস্পতিবারও মার্কিন যুদ্ধজাহাজটি নজরে পড়ায় সতর্কবার্তা জানিয়ে সেটিকে ফেরত পাঠায় চীন।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘এই ধরনের উসকানিমূলক কাজ বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। আমরা তাদের সতর্ক করছি। অন্যথায় আমরা শক্ত পদক্ষেপ নেবো।’

চীনা অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার তেমন কোনও মন্তব্য না করলেও এবারে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী বলছে, যুদ্ধজাহাজটি সমুদ্রপথে নৌ-চলাচলের অধিকার ও স্বাধীনতার অধিকারের মধ্যেই পরিচালনা করা হয়েছিল। তারা আরও বলেন, নিয়মিতই দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে মার্কিন সপ্তম নৌবহর এক বিবৃতিতে বলেছে, ‘দক্ষিণ চীন সাগরের ওপর চীনের বেআইনি দাবির কারণে সেখানে নৌ-চলাচলের স্বাধীনতা, মুক্ত ও বাধাহীন বাণিজ্যসহ সাগরটির উপকূলবর্তী দেশগুলোর সমুদ্রপথের স্বাধীনতার ওপর হুমকি সৃষ্টি হয়েছে।’

দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুই পরাশক্তির মধ্যে টানা দ্বিতীয় দিন এমন মুখোমুখি অবস্থান দেখা গেলো।

কৌশলগত দক্ষিণ চীন সাগরের জলপথের মাধ্যমে প্রতি বছর হাজার কোটি ডলারের বাণিজ্য হয়ে থাকে। প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। অবশ্য আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী চীনের এই দাবি ভিত্তিহীন। এ ছাড়া ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রুনাইও দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে।

সূত্র: রয়টার্স

/এটি/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম