কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১৭:২৬আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৭:২৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মালিক আসগর স্কোয়ারে সোমবার দুপরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে একটি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ হয়।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘মালিক আসগর স্কোয়ারে তল্লাশি চৌকিতে একজনকে চিহ্নিত করা হয়েছিল। তবে তাকে আটকানোর আগেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তালেবান নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’

হামলার লক্ষ্যবস্তুর নাম উল্লেখ না করলেও, এই এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে বলে জানিয়েছেন খালিদ জাদরান।

ইতালীয় এনজিও পরিচালিত এক হাসপাতালের কর্মকর্তারা জানান, ১২ জন আহত রোগীর পাশাপাশি তারা দুটি মরদেহ গ্রহণ করেছে। 

কাবুলসহ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোয় সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি হামলা হয়েছে। কয়েকটির দায় নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন থেকে বেরিয়ে কর্মীরা বের হওয়ার সময় গত জানুয়ারিতে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ৫ জন, আহত হন অনেকে।

তালেবান প্রশাসন বলছে, আফগানিস্তানকের নিরাপদ করাই তাদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সন্দেহভাজন ইসলামিক স্টেট সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে তালেবান। সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’