‘ইমরান খান প্রতারক, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৪:৩৬আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৪:৪৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, নিজের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলে পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে আলোচনা সম্ভব। সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে নিজের ভুল স্বীকার করতে হবে বলে মঙ্গলবার (২৮ মার্চ) সংসদে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন শাহবাজ শরিফ।

পিটিআই চেয়ারম্যানকে প্রতারক বর্ণনা করে প্রধানমন্ত্রী শাহবাজ আরও বলেন, দেশে লুটপাট চালিয়েছিলেন তিনি। বিচারবিভাগকে আক্রমণ করেছে এবং সংবিধান ও ন্যায় বিচারে বিশ্বাসী নন ইমরান। আর এমন লোকের সঙ্গে কথা বলা অসম্ভব। এ অবস্থায় তিনি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

এদিন সংসদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি এমন একজন ব্যক্তির সঙ্গে কোনও আলোচনা করা যাবে। যিনি ধারাবাহিকভাবে আলোচনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সেটি সন্ত্রাসবাদ হোক, করোনা সংক্রান্ত, কাশ্মির সম্মেলন।

প্রধানমন্ত্রী সংসদে বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা পাকিস্তানের কোটি কোটি মানুষকে সহায়তা করতে চাই, নাকি প্রিয় কোনও ব্যক্তিকে।

দুর্নীতি মামলায় এ মাসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের সামনে তার দলের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা-বাহিনীর সংঘর্ষ ঘটে। তাকে গ্রেফতারের চেষ্টাও চালায় নিরাপত্তা বাহিনী। ইসলামাবাদের আদালতেও একই পরিস্থিতি ঘটে। এ নিয়ে পাকিস্তানের রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। ইমরান খান বলেছিলেন, ‘গ্রেফতারের দাবি নিছক নাটক, মূল উদ্দেশ্য তাকে অপহরণ ও হত্যা।’

সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী