তাইওয়ান প্রণালীতে ৯ চীনা যুদ্ধবিমান ও ড্রোনের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১৫:০৮আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৯:১১

তাইওয়ান প্রণালীর মধ্যরেখা রেখা অতিক্রম করেছে চীনের ১০টি যুদ্ধবিমান। তাইপের দাবি, চীনা বিমানগুলো দ্বীপের কাছ দিয়ে সামরিক কার্যক্রম চালায়। এটিকে অনুপ্রবেশ বলছে স্বায়ত্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৩১ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টার মধ্যে একটি ড্রোন ও ৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে জানা গেছে, চীনা বিমানগুলোকে সতর্কবার্তা পাঠানোর জন্য পাল্টা যুদ্ধবিমান পাঠায় তাইওয়ান।

এমন পরিস্থিতি নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, শুক্রবার ৯টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করে। অনেকটা সামরিক মহড়া চালিয়েছে তারা। চীনের এমন কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি।

এদিকে ১০ দিনের মধ্য আমেরিকা সফরের অংশ হিসেবে শুক্রবার গুয়াতেমালায় পৌঁছান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ই ওয়েন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুতে তার এই সফরে বলে জানিয়েছে তাইপে প্রশাসন। তিনি বেলিজেও সফরে যাবার কথা রয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এই সফরে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় যাত্রাবিরতি করবেন। ১০ দিনের সফরে তিনি ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সাইয়ের সঙ্গে সাক্ষাৎ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বাইডেন প্রশাসন।

গত বছর বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর প্রতিবাদে তাইওয়ান প্রণালীর আশপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এতে তাইওয়ানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় চীনের। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম