ইরানের ‘সন্ত্রাসীদের’ হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ২০:৫০আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২১:২৬

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে হামলা চালিয়ে পাকিস্তান সীমান্তে টহলরত ৪ সেনাকে হত্যা করা হয়েছে। দেশটির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরান থেকে পাকিস্তানের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহলরত সেনাদের দিকে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, শনিবার (১ এপ্রিল) ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায়। পাকিস্তানের সঙ্গে ইরানের ৯০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

দীর্ঘ সীমান্তে এর আগেও নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছে। ওই এলাকার জাতিগত বিদ্রোহী বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বলছে, তারা আঞ্চলিক সম্পদের বৃহত্তর অংশের জন্য লড়াই করছে। সীমান্তের দুই পাশে বালুচ গোষ্ঠীগুলো সক্রিয়। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম