আফগানিস্তান প্রশ্নে জাতিসংঘের বৈঠকে আমন্ত্রণ পায়নি তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩, ১৭:০০ আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৭:০০

আফগানিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের বিশেষ দূতদের জাতিসংঘ মহাসচিব একটি বৈঠকে আমন্ত্রণ জানালেও তাতে থাকছেন না তালেবান প্রশাসনের কেউ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দোহায় সোম ও মঙ্গলবারের বৈঠকে তালেবান প্রশাসনের কাউকেই আমন্ত্রণ জানাননি আন্তোনিও গুতেরেস।

স্টিফেন ডুজারিক বলেন, ‘আফগানিস্তান প্রশ্নে বৈঠক হলেও মহাসচিব ডি ফ্যাক্টো কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানান নি’।

এক সপ্তাহ আগেই জাতিসংঘ জানিয়েছিল, বৈঠকে তালেবান প্রশাসনের সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতির ওপর জোর দেবে না।

২০ বছরের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলে ২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে আফগানিস্তানে জাতিসংঘের জন্য কাজ করা আফগান নারীদের ওপর তালেবান প্রশাসনের নিষেধাজ্ঞার নিন্দা জানায়। তালেবান নেতাদেরকে দ্রুত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানানো হয় নিরাপত্তা পরিষদে।

তালেবান বলেছে, তারা ইসলামিক আইনেই নারীর অধিকারকে সম্মান করে। নারীদের চাকরিতে বাধার দেওয়ার বিষয়টি ‘অভ্যন্তরীণ সমস্যা’ বলে বর্ণনা করেছে তালেবান শাসকরা।

সূত্র: রয়টার্স  

/এসপি/
সম্পর্কিত
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
ইসরায়েলি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলো না আমিরাত
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
সর্বশেষ খবর
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম