রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৩, ১৬:১৫আপডেট : ২৬ মে ২০২৩, ১৬:১৫

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, অন্যান্য জি-৭ সদস্যদের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার সেনা কর্মকর্তাসহ ৭৮টি গ্রুপ এবং ১৭ ব্যক্তির সম্পদ জব্দ করবে জাপান। এ ছাড়া ৮০টি রুশ সংস্থায় রপ্তানিও নিষিদ্ধ করবে টোকিও।

জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে নির্মাণ ও প্রকৌশল পরিষেবা প্রদান নিষিদ্ধ করবে জাপান। এর বিস্তারিত পরবর্তী তারিখে ঘোষণা করা হবে।  

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার জন্য রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে টোকিওর শীর্ষ সরকারের মুখপাত্র ও প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, ‘যুদ্ধকালীন সময়ে পারমাণবিক বোমা হামলার শিকার একমাত্র দেশ হিসেবে জাপান কখনোই রাশিয়ার পারমাণবিক হুমকিকে মেনে নেয় না’।

ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ জি-৭ এর নেতারা গত সপ্তাহে হিরোশিমায় তাদের শীর্ষ সম্মেলনের সময় রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য তাদের সংকল্পের কথা তুলে ধরেছিলেন।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?