‘দেশে ফিরছেন নওয়াজ, যোগ দেবেন নির্বাচনি প্রচারে’

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ০৬:৪০আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৮:২৯

পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী মাসেই লন্ডন থেকে ফিরছেন পাকিস্তান মুসলিম লিগের (এন) সভাপতি নওয়াজ শরিফ। জিও নিজের অনুষ্ঠান (ক্যাপিটল টক)-এ কথা জানান তিনি।

শাহবাজ শরিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সুরাহা করার পর আমি লন্ডন সফরে যেতে চাই। সেখানে তার সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবো। যদি সৃষ্টিকর্তা অনুমতি দেন, তিনি (নওয়াজ) পরের মাসে পাকিস্তানে ফিরে আসবেন।

নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বরে দেশ ছাড়েন। একাধিক মামলার আসামি তিনি। বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে আর ফেরেননি পাকিস্তনের এই সাবেক প্রধানমন্ত্রী। গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোয় ক্ষমতায় বসেন শাহবাজ শরিফ। তখন থেকে নওয়াজের দেশে ফেরার গুঞ্জন শুরু হয় দেশটির রাজনৈতিক মহলে।

তবে নওয়াজ দেশে প্রত্যাবর্তনে তত্ত্বাবধায়ক সরকারের কোনও বাধার মুখে পড়বেন কিনা, এমন প্রশ্নের জবাবে শাহবাজ শরিফ বলেন, তিনি আইনি মুখোমুখি হবেন।

দেশে ফিরে সবকিছু ঠিকঠাক থাকলে নওয়াজ শরিফ পিএমএল-এনের হয়ে নেতৃত্ব দেবেন এবং আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক প্রচরণা চালাবেন বলেও জানান তিনি। বিজয়ে হলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।

এদিকে পাকিস্তানের পার্লেমেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে বুধবার রাতে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়।

/এলকে/
সম্পর্কিত
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
সর্বশেষ খবর
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
 ‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’
 ‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
ভারতে যেতে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, দেশত্যাগে ছিল নিষেধাজ্ঞা
ভারতে যেতে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, দেশত্যাগে ছিল নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী