চীনের গুয়াংডং প্রদেশে আছড়ে পড়লো সুপার টাইফুন সাওলা

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ আঘাত হেনেছে সুপার টাইফুন সাওলা। এতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সাওলা আঘাত হানার পর ধ্বংসযজ্ঞের পাশাপাশি অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। তীব্র বাতাস বইছে শেনজেন, হংকং এবং ম্যাকাও অঞ্চলে।

রয়টার্সের খবরে বলা হয়, সতর্কতা ব্যবস্থা হিসেবে শুক্রবার গুয়াংডং প্রদেশের শত শত ফ্লাইট বাতিল করা হয়। ক্ষয়ক্ষতি এড়াতে প্রদেশের ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল এবং শেয়ার বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।

চীনা কর্তৃপক্ষ বলেছে, ঘণ্টায় প্রায় ২০০ কিমি বাতাসের গতি নিয়ে আঘাত হানে সাওলা। এটি ১৯৪৯ সালের পর চীনের দক্ষিণ প্রদেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ছিল প্রাকৃতিক দুর্যোগ। সময়ের সঙ্গে ঝড়টি দুর্বল হয়ে পড়ছে। এটি এখন তাইওয়ানের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

প্রদেশের রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, গুয়াংডং-এ রেলের কার্যক্রম শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে হংকংয়ে শুক্রবার টাইফুনের কারণে ১০ নম্বর সতর্কতা জারি করলেও শনিবার সকালে এটিকে ৮-এ নামিয়ে আনা হয়। কর্তৃপক্ষ বলছে, ভারি বৃষ্টি এবং বন্যা এখনও অঞ্চলটিকে প্রভাবিত করছে৷ এ কারণে বিকেল ৪টা পর্যন্ত সতর্কতা বলবৎ থাকবে।

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী