কাবেরী নদীর পানি বণ্টনের বিরুদ্ধে কর্ণাটকে কৃষকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে খরার কবলে পড়া কৃষকরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর সঙ্গে কাবেরী নদীর পানি বণ্টনের বিরোধিতায় ধর্মঘট শুরু করেছেন। শুক্রবার পানি ভাগাভাগি করতে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে কয়েক হাজার কৃষক ও ট্রেড ইউনিয়ন সদস্য এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সব স্কুল ও পাবলিক প্লেস বন্ধ রেখে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্ণাটকের একটি কৃষক ইউনিয়নের নেতা টি. রামানুজন বলেছেন, আমাদের কৃষিজমি অনুর্বর অবস্থায় রয়েছে। আমরা আমাদের নদীর পানি অন্য রাজ্যে দিতে দেব না।

কর্ণাটক ও তামিলনাড়ু উভয় রাজ্যে সেচের জন্য লাখ লাখ কৃষক কাবেরী নদীর পানির ওপর নির্ভরশীল। নদীটির পানি ভাগাভাগি নিয়ে বিরোধ দুই রাজ্যের দীর্ঘদিনের আইনি লড়াইগুলোর মধ্যে একটি।

আগস্টে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারা আদালতের হস্তক্ষেপের অনুরোধ জানায়। ওই সময় কর্ণাটক যুক্তি তুলে ধরে বলেছিল, কম বৃষ্টিপাতের কারণে রাজ্যের জলাধারে অপর্যাপ্ত পানি রয়েছে।

আদালত এই মাসে ১৫ দিনের জন্য তামিলনাড়ুতে ৫ হাজার কিউসেক নদীর পানি তামিলনাড়ুকে ছেড়ে দেওয়ার জন্য কর্ণাটককে নির্দেশ দেওয়ার পর বিক্ষোভ শুরু হয়েছিল।

বেঙ্গালুরুতে বিক্ষোভকারীরা ‘কাবেরী আমাদের’ স্লোগান দিয়েছেন। তারা পুলিশ ও সরকারি কর্মকর্তাদের প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তামিলনাড়ু সরকার বলছে, কর্ণাটক নদী পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। একটি ভাগের সম্পদের অতিরিক্ত ব্যবহার সীমিত করতে হবে।

কাবেরী নদী কর্ণাটক অঞ্চলের তালাকাবেরি থেকে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে প্রবেশের আগে তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

কর্ণাটকের শিল্প সংশ্লিষ্ট একটি কমিটির কর্মকর্তারা বলেছেন, ৬০ শতাংশের বেশি কারখানা ধর্মঘটের আহ্বান মেনে চলে। এই প্রতিবাদ কর্মসূচিতে তাদের চার বিলিয়ন ভারতীয় রুপি লোকসান হতে পারে।

ফেডারেশন অব কর্ণাটক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রমেশ চন্দ্র লাহোতি বলেছেন, তবুও আমরা সহজে আমাদের ক্ষতি মেনে নেই। কারণ আমরা স্বীকার করি যে জীবন ও খাদ্য উৎপাদন উভয়ের জন্যই পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

/এএ/
সম্পর্কিত
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
সর্বশেষ খবর
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত