মহারাষ্ট্রে এক দিনে এক হাসপাতালে ১২ শিশুসহ ২৪ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৩, ২২:৩১আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২২:৩১

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ১২ নবজাতকসহ ২৪ রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যের নান্দেদ শঙ্কারাও চাভান সরকারি হাসপাতালের ডিন এসব মৃত্যুর জন্য ওষুধের ঘাটতি ও কর্মী স্বল্পতাকে দায়ী করেছেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ডিন বলেছেন, মৃতদের মধ্যে ১২ জন প্রাপ্ত বয়স্কের মৃত্যু হয়েছে বিভিন্ন রোগে, বেশিরভাগ সাপের কামড়ে। ২৪ ঘণ্টায় ছয় মেয়ে ও ছয় ছেলে শিশুর মৃত্যু হয়েছে। অনেক কর্মীকে বদলি করার পর থেকে আমরা জটিলতায় আছি।

তিনি আরও  বলেছেন, আমরা আঞ্চলিক পর্যায়ের একটি হাসপাতাল। ৭০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে এটিই একমাত্র স্বাস্থ্যকেন্দ্র। ফলে রোগীরা অনেক দূর থেকে আসেন। মাঝে মধ্যে রোগীদের সংখ্যা বেড়ে যায়, তখন আমাদের বাজেট সমস্যায় পড়তে হয়।

ডিন বলেছেন, হাফকিন নামের একটি  ইনস্টিটিউট রয়েছে। আমাদের সেখান থেকে ওষুধ কেনার কথা। কিন্তু তা হয় না। কিন্তু আমাদের স্থানীয় উৎস থেকে ওষুধ কিনে রোগীদের দিতে হয়।

মৃত্যুর ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে সাংবাদিকদের বলেছেন, হাসপাতালে কী ঘটেছে তা সম্পর্কে আরও তথ্য জানতে চাওয়া হবে এবং পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনায় রাজ্যের বিরোধীরা সরকারের সমালোচনা করেছেন।  

/এএ/
সম্পর্কিত
ছেলেকে স্কুলে শাসন করায় দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন বাবা
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
সর্বশেষ খবর
ছেলেকে স্কুলে শাসন করায় দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন বাবা
ছেলেকে স্কুলে শাসন করায় দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন বাবা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
রোহিঙ্গা সংকটের ৯ বছর: বৈশ্বিক সহায়তার প্রতিশ্রুতি দিলো ১৬ কূটনৈতিক মিশন 
রোহিঙ্গা সংকটের ৯ বছর: বৈশ্বিক সহায়তার প্রতিশ্রুতি দিলো ১৬ কূটনৈতিক মিশন 
রাজধানীতে ১ দিনে ৫০১ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
রাজধানীতে ১ দিনে ৫০১ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ