ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, প্রাণহানি ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ১৩:৪৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৯:৪৩

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা ২ হাজারের পৌঁছেছে। তালেবান সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দুই দশকের মধ্যে ভয়াবহ এই কম্পনে হতাহতের সংখ্যা আরও বাড়বে।

কাতারভিত্তিক তালেবান মুখপাত্র সুহেল শাহীন আল জাজিরাকে জানিয়েছেন, শনিবার ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী কম্পনের পর বহু মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছেন। উদ্ধার তৎপরতা চলছে।

আফগান সরকার যেই হতাহতের পরিসংখ্যান দিচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, শনিবারের ভূ-কম্পনে হেরাত শহরের কাছের ১২টি গ্রাম একেবারে ধসে গেছে। প্রথম আঘাতের পর কিছুক্ষণ পরই আফটারশক অনুভূত হয় কয়েক দফা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় তাদের চারপাশের সবকিছু দুলছিল। এরপরই অনেক ভবন ধসে পড়ে।

ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকাদের বের করে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। কিন্তু আধুনিক যন্ত্রপাতির অভাবে তা ব্যাহত হচ্ছে। এমন প্রাকৃতিক দুর্যোগের পরপরই খোঁজ রাখছে আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বিভিন্ন সংগঠন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় হেরাতের উত্তর-পশ্চিমে আঘাত হানে ভূমিকম্পটি। ক্ষয়ক্ষতি নিরূপণ করতে হেরাতে যাচ্ছেন তালেবান প্রশাসনের জনস্বাস্থ্যমন্ত্রী।

গত বছরের জুন মাসেও বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের পাকতিকা প্রদেশ। ৫ দশমিক ৯ মাত্রার কম্পনে ১ হাজারের বেশি প্রাণহানি দেখেছে আফগানিস্তান।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী