পরমাণু কর্মসূচির সমালোচনা করায় জি-৭ এর নিন্দা করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩, ১৯:১০আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৯:৩৬

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির সমালোচনা করে জি-৭ জোটের দেওয়া বিবৃতির নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। জোটটির এমন বিবৃতিকে ভিত্তিহীন বলে এর নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা জো চোল সু। এসময় ধনী দেশগুলোর এ গ্রুপকে ‘শীতল যুদ্ধের অবশিষ্টাংশ’ উল্লেখ করে এ গ্রুপিং অবিলম্বে ভেঙে ফেলা উচিত বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৪ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, জো চোল সু বলেছেন, ‘শীতল যুদ্ধের অবশিষ্টাংশ এই জি-৭ জোট অবিলম্বে ভেঙে দেওয়া উচিত।’ এছাড়া, জি-৭ জোটকে শান্তি বিঘ্নকারী, যুদ্ধবাজ ও পরমাণু যুদ্ধের বণিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, নিজ স্বার্থের জন্য এরা সংঘাত সৃষ্টি করে এবং অন্যান্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে।

গত সপ্তাহে এক বিবৃতিতে, কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা। ওই বিবৃতিতে, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগের দাবি জানিয়েছেন জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া, পিয়ংইয়ং সম্প্রতি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উভয় দেশকে এ ধরণের কর্মকাণ্ড পরিহার করার আহ্বানও জানিয়েছেন তারা।

এদিকে, গত বছর নিজেদেরকে অপরিবর্তনীয় পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে উত্তর কোরিয়া। এসময় দেশটি সাফ জানায়, পিয়ংইয়ং তাদের পরমাণু কর্মসূচি কখনও পরিত্যাগ করবে না। দেশটির দাবি, এ পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের জন্যে প্রয়োজনীয়।

/এএকে/.
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু