উত্তরাখণ্ড টানেলে ৪০ শ্রমিক আটক, ফাটলের বিকট শব্দে উদ্ধারকাজ ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ০৯:৫০আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৯:৫৭

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি টানেলে উদ্ধারকাজ চলাকালীন ফাটলের একটি বিকট শব্দ হওয়ায় বন্ধ রাখা হয়েছে উদ্ধারকাজ। টানেলের ভেতর আবারও ধস নামার আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা করতে একটি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

গত ১২ নভেম্বর দেশটির উত্তরকাশীতে নির্মাণাধীন সিল্কিয়ারা টানেলের একটি অংশ ধসে পড়লে ধ্বংসস্তূপের মধ্যে ৪০ জন নির্মাণ শ্রমিক আটকা পড়েন। এরপর থেকে তাদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে টানা ছয়দিনের প্রচেষ্টা সত্ত্বেও এখনও উদ্ধার করা গেলোনা আটকে পড়া শ্রমিকদের।

এ উদ্ধারকাজে থাইল্যান্ড এবং নরওয়ের নামকরা উদ্ধারকারী দলগুলোকে নামানো হয়েছে। তাদের মধ্যে ২০১৮ সালে থাইল্যান্ডের একটি গুহা থেকে আটকে পড়া শিশুদের সফলভাবে উদ্ধারকারী দলটিও রয়েছে। তবে এতেও কোন আশার আলো দেখা যাচ্ছে না। টানেলের ভেতর আকস্মিক ধস নামায় আপাতত স্থগিত রয়েছে উদ্ধারকাজ।   

কর্মকর্তারা জানিয়েছেন, ‘উদ্ধারকাজ চলাকালীন শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টা ৪৫ টানেলের ভিতরে কাজ করা কর্মকর্তা ও উদ্ধারকারী দলগুলো ফাটলের একটি বিকট শব্দ শুনতে পায়। এতে ঘটনাস্থলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) জানিয়েছে, ‘সেখানে আরও ধস নামার উচ্চ সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি বিবেচনা করে পাইপ পুশিং বন্ধ রাখা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি মোকাবেলায় সব কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক ডাকা হয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি