কারাগারে ইমরান খানের বিচার অবৈধ: ইসলামাবাদ হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ২১:৩৭আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২১:৩৭

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচারকে অবৈধ ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোট। মঙ্গলবার ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুতা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মাসে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে একটি বিশেষ আদালত কারাগারে তার বিচার পরিচালনা করছে।

আইনজীবী নাঈম পাঞ্জুতা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কারাগারে বিচারের নোটিশকে অবৈধ ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। 

কারাগারে বিচারের জন্য আইন মন্ত্রণালয়ের এই নোটিশের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ইমরানের আইনজীবীরা।

২৩ অক্টোবর রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তিন বছরের কারাদণ্ড স্থগিত করলেও মুক্তি পাননি তিনি। এই মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে।

গত বছর ওয়াশিংটনের পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন। ইমরানের বিরুদ্ধে অভিযোগ তিনি এটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

ইমরানের দল পিটিআই দাবি করছে, এই নথিতে তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি রয়েছে। একই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও আসামি করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক