পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে ৭ বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
২৩ নভেম্বর ২০২৩, ১৬:১১আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৬:১৬

ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে ৭ বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ভিসা ছাড়া ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সোমবার (২০ নভেম্বর) রাতে উত্তর দিনাজপুর জেলার করন্দিঘি থানার বিলাসপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওইদিন রাতে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে টহল দিচ্ছিলেন করন্দিঘি থানার পুলিশ সদস্যরা। বিলাসপুরের রাস্তার পাশে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের আট করে থানায় নিয়ে আসেন তারা।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, আটককৃত যুবকরা বাংলাদেশের নাগরিক। চাকরির প্রত্যাশায় দালালদের সাহায্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা। ভারতে থাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা যুবকদের পরিচয় প্রকাশ করেছে করন্দিঘি থানার পুলিশ। তারা হলেন, দাবিরুল ইসলাম (৩২), রেজাউল করিম (৩৬), নুরুজ্জামান মিয়া (৩২), মোহাম্মদ রায়হান কবির (২২), মোহাম্মদ মনির হোসেন (১৯), মোহাম্মদ আশরাফুল (৩৬) এবং মোহাম্মদ মেহেদী হাসান (২৯) । গ্রেফতার হওয়া যুবকদের দাবি, তারা ঠাকুরগাঁও, সাতক্ষীরা, কুড়িগ্রাম ও কুমিল্লা জেলার বাসিন্দা।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরে করন্দিঘি থানা থেকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সেখানে বিচারক তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার আদেশ দেন।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী