কাজাখস্তানের আলমাতি হোস্টেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৫:০৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৫:০৬

কাজাখস্তানের একটি হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোররাতে দেশটির বৃহত্তম আলমাতি শহরে এই দুর্ঘটনা ঘটে। শহরটির জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

জরুরি পরিষেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৩ জনের মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কার্বন মনোক্সাইড বিষক্রিয়াকে দায়ী করা হয়েছে।’

রয়টার্স বলছে, আলমাটি পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন কাজাখ, দুজন রাশিয়ার এবং দুজন উজবেকিস্তানের নাগরিক।

আগুন লাগার সময় তিনতলা বিশিষ্ট ভবনটির ভেতরে ৭২ জন অতিথি ছিলেন। তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ভবনটিতে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও অস্পষ্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান