ভারী তুষারপাতে চীনে দুটি পাতাল রেলের সংঘর্ষ, আহত ৫১৫

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:২৪

চীনের বেইজিংয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুটি পাতাল রেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫১৫ জন আহত হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ১০২ জনের শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙ্গে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন বার্তাসংস্থা এপি এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেইজিংয়ের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলের বিস্তীর্ণ পাতাল রেল ব্যবস্থার চাংপিং লাইনে এই দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার এক বিবৃতিতে শহর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল ট্র্যাকগুলোতে সামনের রেলটির স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম কাজ করছিল না। পেছন থেকে আসা অপর রেলটি অবতরণ বিভাগে ছিল। সময়মতো সেটি ব্রেক করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে জরুরী চিকিৎসা কর্মী, পুলিশ এবং পরিবহন কর্তৃপক্ষ ছুটে আসেন। ওইদিন রাত ১১টার মধ্যে সব যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আহতদের মধ্যে ২৫ যাত্রীকে পর্যবেক্ষণে এবং ৬৭ জনকে তখনও হাসপাতালে ভর্তি করে রাখা হয়।

বুধবার থেকে শুরু হওয়া অস্বাভাবিকভাবে ভারী তুষারপাতের কারণে শহরটিতে কয়েকটি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে রাতারাতি তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাওয়ায় সড়ক চলাচলে, তীব্র শীত ও আরও তুষারপাতের সতর্কতা জারি অব্যাহত রয়েছে।

বেইজিংয়ে শীতকালে তীব্র ঠাণ্ডা থাকলে ভারী তুষারপাতের ঘটনা বিরল।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের