জাপানে ভূমিকম্পের ৫ দিন পর ৯০ বছর বয়সী নারীকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪, ১২:১৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১৩

জাপানে বছরের শুরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ১২৪ ঘণ্টা পর পশ্চিম জাপানের একটি ধসে পড়া বাড়ি থেকে  ৯০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের ফলে নোটো উপদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৭.৬ মাত্রার ভূমিকম্পের পরেও উপদ্বীপটির উত্তর প্রান্তে অবস্থিত সুজুর এই বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে পাঁচ দিনেরও বেশি সময় ধরে বেঁচে ছিলেন।

জাতীয়ভাবে সম্প্রচারিত সংবাদ ফুটেজে দেখা গেছে হেলমেট পরিহিত উদ্ধারকর্মীরা নীল প্লাস্টিক দিয়ে এলাকাটিকে ঢেকে দিচ্ছেন, যেখানে ওই নারীটিকে দেখা যাচ্ছিল না, তার অবস্থা  অস্পষ্ট ছিল। যদিও প্রথম ৭২ ঘণ্টা পরে ওই নারীর বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত হ্রাস পায়। 

মৃত ১২৬ জনের মধ্যে এক ৫ বছর বয়সী বালক রয়েছে ভূমিকম্পের কয়েকদিন আগে তার গায়ে ফুটন্ত পানি পরে। এরপর সে অনেকটা সেরে উঠছিল। কিন্তু ভূমিকম্পের পর তার অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায় এবং শুক্রবার তিনি মারা যান। ইশিকাওয়া প্রিফেকচারের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এখনও পর্যন্ত বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে ওয়াজিমা সিটিতে, যেটি উপদ্বীপের উত্তরে এবং একটি ভয়াবহ দাবানলের স্থান ছিল এবং সুজুত ৫০০  জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৭ জনের অবস্থা গুরুতর।

/এসএসএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান