আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার  

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:০০

আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির পশ্চিম উপকূলীয় সাগরে স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জানুয়ারি) ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।

তবে  ওই বিবৃতিতে  তাৎক্ষণিকভাবে ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা, সেগুলো কতদূর উড়েছিল এবং স্থল বা সমুদ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কি-না এসব বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার এবং উৎক্ষেপণের বিবরণ বিশ্লেষণ করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ।

কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই পূর্ব উপকূলে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দেশটি। বুধবার থেকে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মধ্যে সর্বশেষ উৎক্ষেপণ এটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সোমবার জানিয়েছিল, রবিবারের উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটির নাম ছিল পুলহওয়াসল-৩-৩১। পরীক্ষাটি তত্ত্বাবধান করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বুধবার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোও পুলহওয়াসাল-৩-৩১ ছিল। কেসিএনএ বলেছে, সেগুলো মূলত ‘কৌশলগত’ ক্ষেপণাস্ত্র যা সাধারণত পারমাণবিক হামলা চালাতে সক্ষম অস্ত্রকে বোঝায়।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের