মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালো জান্তা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ২১:০১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২১:০১

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আবারও ছয় মাস বাড়িয়েছে দেশটির সামরিক সরকার। এর ফলে অভ্যুত্থানের পর জান্তা প্রধানের দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও বিলম্ব হতে পারে। বুধবার (৩১ জানুয়ারি) দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে বিলম্বিত নির্বাচন আয়োজনেরও প্রতিশ্রুতি দিয়েছে জান্তা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মিয়ানমার জান্তা এক বিবৃতিতে বলেছে, মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়িয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সোয়ে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য জরুরি অবস্থা জারি রাখতে হবে।

দেশের বিভিন্ন স্থানে অভ্যুত্থানের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতার মোকাবিলার অজুহাত দিয়ে বিভিন্ন সময় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে জান্তা সরকার। বিলম্ব হলেও নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে জান্তা সরকার বলেছে, নির্বাচন হবে।

যদিও ২০০৮ সালের মিয়ানমারের সামরিক খসড়া সংবিধান অনুসারে, জরুরি অবস্থা তুলে নেওয়ার ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে।

একটি স্থানীয় পর্যবেক্ষক গোষ্ঠীর মতে, সামরিক বাহিনীর দমন অভিযানে চার হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক বাহিনী। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ কঠোরভাবে দমন করে জান্তা। 

/এসএইচএম/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব