সরকারের দুরভিসন্ধি থাকলে ভোটের ফল হতো ভিন্ন: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১২

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গোহার ইজাজ বলেছেন, সাধারণ নির্বাচনে সরকার নিরপেক্ষ ছিল এবং ভোটের ফলাফল তা প্রমাণ করছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

গোহার ইজাজ বলেছেন, সরকার যদি দুরভিসন্ধি নিয়ে কাজ করতো, তাহলে ফলাফল এখন যেমন হয়েছে তা হতো না।

মোবাইল পরিষেবা বন্ধে সরকারের সিদ্ধান্তের সাফাই গেয়ে তিনি বলেছেন, জনগণের কল্যাণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধের সমালোচনা হবে। কিন্তু মানুষের জীবনকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ।

নির্বাচনি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে ইজাজ বলেছেন, হাজার হাজার মানুষের উপস্থিতিতে কীভাবে আমরা ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবো। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে তাতে আমি সন্তুষ্ট।

তিনি জানান, ৬ লাখের বেশি সেনা সদস্য নির্বাচনের সময় জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ছিল সফল।

তিনি বলেছেন, ঝুঁকি থাকলেও নির্বাচন স্থিতিশীল পরিবেশে হয়েছে। আশা করা যায় ভোটের পর নতুন যে সরকার গঠিত হবে তারা জনগণকে অগ্রাধিকার দেবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নৌ-শক্তি বাড়াচ্ছে চীন, বহরে ৪০০-এর বেশি যুদ্ধজাহাজ-সাবমেরিন
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি