বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১০:৩৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:১৪

বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানি কূটনীতিককে তলব করেছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপানের বার্ষিক কূটনৈতিক নীতি বিষয়ক ব্লুবুকে দুই দেশের মধ্যকার দ্বীপগুলোর নিয়ে করা একটি দাবির প্রতিবাদে মঙ্গলবার (১৬ এপ্রিল) ওই কূটনীতিককে তলব করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমে বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাসর্স এই খবর জানিয়েছে।

ইয়োনহাপ নিউজ জানিয়েছে, এই দ্বীপগুলো নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে আঞ্চলিক বিরোধ চলছে।

এর আগে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, কূটনৈতিক ব্লুবুকে মঙ্গলবার জাপানের জারি করা দাবির ‘তীব্র প্রতিবাদ’ করেছে তারা। একইসঙ্গে দ্বীপগুলোকে ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে দক্ষিণ কোরিয়ার সার্বভৌম অঞ্চল বলে পাল্টা দাবিও করেছে।

সম্প্রতি দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার ডোকডো এবং জাপানের তাকেশিমা দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশি এই দেশগুলোর মধ্যে এখনও মতবিরোধ রয়েছে। এই দ্বীপগুলো উভয় দেশেই প্রায় অর্ধেক করে পড়েছে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে