ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১২:১৬আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১২:১৭

ইউক্রেনীয় ড্রোন হামলায় সেমিওন এরেমিন নামের এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার (১৯ এপ্রিল) ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হন তিনি। নিহত এই সাংবাদিক রাশিয়ার দৈনিক ইজভেস্টিয়ায় কর্মরত ছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইজভেস্টিয়া জানিয়েছে, ওইদিন একটি প্রতিবেদন তৈরি করতে জাপোরিঝিয়া অঞ্চলে একটি রাশিয়ান ইউনিট পরিদর্শনে গিয়েছিলেন ৪২ বছর বয়সী ইরেমিন। ফেরার পথে ইউক্রেনীয় এফপিভি ড্রোন হামলা আহত হয়ে মারা যান।

তার শেষ প্রতিবেদনটি ড্রোন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে ছিল বলে জানিয়েছে ইজভেস্টিয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইজভেস্টিয়া বলেছে, ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে মারিউপোলসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাঠিয়েছিলেন ইরেমিন। এছাড়া, মারিঙ্কা এবং ভুহলেদার শহর থেকেও রিপোর্ট করেছিলেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম