পাকিস্তানে পৃথক বন্দুকযুদ্ধে ৭ সেনা ও ২৩ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৪, ১৯:৩৭আপডেট : ২৭ মে ২০২৪, ১৯:৩৭

পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে বন্দুকযুদ্ধে সাত সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছে। সোমবার (২৭ মে) পাকিস্তানের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। পাকিস্তানি তালেবানের ঘাঁটি বলে পরিচিত উত্তর-পশ্চিমাঞ্চলে এসব অভিযান পরিচালনা করা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতি অনুসারে, প্রথম বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে রবিবার দিবাগত রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারের শহরতলীতে। এখানে ছয় জঙ্গি ও দুই সেনা কর্মকর্তা নিহত হন।

দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে সোমবার। ট্যাংক জেলায় নিরাপত্তা অভিযানের সময় এই গোলাগুলিতে ১০ জঙ্গি নিহত হয়েছে। খাইবার জেলায় পৃথক বন্দুকযুদ্ধে পাঁচ সেনা ও সাত জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানের বিষয়ে বিশদ জানায়নি সেনাবাহিনী। তবে অতীতে পাকিস্তানি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পশ্চিমাঞ্চলে সংগঠিত হতে শুরু করেছে এই গোষ্ঠীর জঙ্গিরা।

তেহরিক-ই-তালেবান বা টিটিটি হিসেবে পরিচিত পাকিস্তানি তালেবান। আফগান তালেবান তাদের মিত্র হলেও নিজেরা পৃথক গোষ্ঠী বলে দাবি টিটিপির। ২০২১ সালে কাবুল দখল করে আফগানিস্তান শাসন করছে আফগান তালেবান। এরপর থেকে অনেক টিটিপি নেতা আফগানিস্তানে আশ্রয় নিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি