তীব্র তাপদাহ

আমিরাতে জুম্মার নামাজের খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৪, ২২:৩২আপডেট : ২৭ জুন ২০২৪, ২২:৪২

দেশজুড়ে সব মসজিদে জুম্মার নামাজের খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই সঙ্গে নামাজের সময়কাল সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার আদেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এই গ্রীষ্মে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এমন নির্দেশনা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, আমিরাতের জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাতের দেওয়া এই নিদের্শ শুক্রবার থেকেই কার্যকর হবে। চলবে অক্টোবরের শেষ পর্যন্ত। 

এই গ্রীষ্মের প্রচণ্ড গরমে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের কষ্ট কমাতে ও সুরক্ষা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আমিরাতের জাতীয় আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রীষ্মে উপসাগরীয় দেশগুলোর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়।

এবারের গরমে কমপক্ষে ১৩০১ হজযাত্রীর মৃত্যু হওয়ায়, জুম্মার নামাজ ও খুতবার সময়সীমা সংক্ষিপ্ত করে ১৫ মিনিটে শেষ করার নির্দেশ দিয়েছে সৌদি আরবও। এর আগে, জুম্মার নামাজ ও খুতবা সাধারণত ৩০ থেকে ৪০ মিনিট স্থায়ী হতো।

/এস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের