কাজাখস্তানে নিরাপত্তা সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন-শি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ১৬:০৬আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৬:০৯

ইউরেশীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর একটি শীর্ষ সম্মেলনে বৈঠক করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (৩ জুলাই) কাজাখস্তানে অনুষ্ঠিত এসসসিও সম্মেলনের ফাঁকে এই বৈঠক হবে। জোটটিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রভাব মোকাবেলার একটি হাতিয়ার হিসেবে দেখে মস্কো ও বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পুতিন এবং শি এসসিওকে প্রসারিত করেছেন। ২০০১ সালে রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে এই জোটটি প্রতিষ্ঠিত হয়। পাশ্চাত্যের প্রতিকূল হিসেবে জোটে ভারত, ইরান এবং পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়।

কাজাখের রাজধানী আস্তানায় ৩-৪ জুলাই এসসিও শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হবে। ক্রেমলিন জানিয়েছে, সম্মেমলনের ফাঁকে বুধবার একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন।

কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ আয়োজিত অনানুষ্ঠানিক নৈশভোজের আগে শি, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং আজারবাইজান, মঙ্গোলিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে পুতিনের দেখা করার কথা রয়েছে।

ভারত জানিয়েছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিতে পারবেন না। তবে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাঠাচ্ছেন তিনি। চলতি মাসের শেষের দিকে মোদির মস্কো সফরে যাওয়ার কথা রয়েছে।

/এএকে/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান