পূর্ব আফগানিস্তানে বৃষ্টি ও ঝড়ে ৩৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ১১:২৬আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:২৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। প্রদেশজুড়ে আরও অনেকে আহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) হতাহতের এ ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক পরিচালক সেদিকুল্লাহ কুরাইশি জানিয়েছেন, নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্যও ছিলেন। সুরখ রড জেলায় বাড়ির ছাদ ধসে পড়লে তারা মারা যান। আহত হয়েছেন ওই পরিবারের আরও চার সদস্য। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নানগারহারের আঞ্চলিক হাসপাতালের প্রধান আমিনুল্লাহ শরীফ বলেছেন, প্রদেশের রাজধানী জালালাবাদ এবং নিকটবর্তী জেলাগুলি থেকে কমপক্ষে ২০৭ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য আনা হয়েছে।

এছাড়া ঝড় ও বৃষ্টিতে প্রদেশের বিভিন্ন অংশে অনেক সম্পত্তি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছিল, আফগানিস্তানে ব্যতিক্রমী ভারী বৃষ্টিপাতের ফলে তিন শতাধিক নিহত হয়েছে। গত ১০ ও ১১ মে উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে ঝড়বৃষ্টিতে বেশিরভাগ বাড়িঘর ধ্বংস হয়েছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী