মণিপুরে শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে অমিত শাহকে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:১০

অশান্ত মণিপুরে শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন অভ্যন্তরীণ মণিপুরের কংগ্রেস সাংসদ এ বিমল আকোইজাম। মঙ্গলবারের (১০ সেপ্টেম্বর) ওই চিঠিতে মণিপুরে অভূতপূর্ব সহিংস সংকট নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। চিঠিতে, কর্র্তপক্ষকে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

তিনি লিখেছেন, মণিপুরের বর্তমান পরিস্থিতি ১৯৪৭ সালের ভারত ভাগের স্মৃতি জাগিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি দুঃখজনক যে, বর্তমান প্রশাসনের নজরদারিতে এমন গুরুতর সংকট দেখা দিয়েছে।’

চিঠিতে মণিপুরের সাংসদ দাবি করেন, এই সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।

আক্ষেপ নিয়ে তিনি বলেন, “প্রায়ই আমি ভাবি, এটি যদি তথাকথিত ভারতের ‘মূল ভূখণ্ড’র (উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্রর মতো রাজ্যগুলো) সঙ্গে থাকতে তবে কি এ ধরণের সহিংসতা এত দীর্ঘ দিন ধরে চলতে দেওয়া হতো।’

ভারত সরকারের কাছে মণিপুরের মানুষের জীবনের কোনও মূল্য নেই বলেও অভিযোগ করেন তিনি।

মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে ও সেখানে শান্তি ফিরিয়ে আনতে ‘সংশোধনমূলক ব্যবস্থা’ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আকোইজাম। একইসঙ্গে দৃঢ় ও সুস্পষ্টভাবে ‘একচেটিয়া পরিচয়ের রাজনীতি যা এই সংকটকে ইন্ধন যোগাচ্ছে’ তা প্রত্যাখ্যান করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া, বর্তমান সংকটে অবৈধ অভিবাসী, বিদেশি উপাদান এবং অবৈধ ড্রাগ মাফিয়াদের জড়িত থাকার অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার আহ্বানও জানান মণিপুরের সাংসদ।

গত বছরের মে মাস থেকে এ পর্যন্ত মণিপুরে মৈতেই ও কুকিদের মধ্যকার সংঘর্ষে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এসময় বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী