ফুকুশিমার পানি নিষ্কাশনে ঐকমত্যে পৌঁছেছে চীন-জাপান

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:২০

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দূষিত পানি নিষ্কাশনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে চীন ও জাপান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছে। গত বছরের আগস্ট থেকে উভয় পক্ষের মধ্যে কয়েকদফা আলোচনার পর চুক্তিটি হয়।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর কাঠামোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাপানের প্রতিশ্রুতিই ছিল এ ঐকমত্যের কেন্দ্রে। এ চুক্তিতে নিষ্কাশন প্রক্রিয়ার মূল ধাপগুলো থাকবে। চীনসহ অন্যান্য অংশীজনরা স্বাধীনভাবে নমুনা বাছাই, পর্যবেক্ষণ ও আন্তঃগবেষণাগারে পরীক্ষার ফল তুলনা করতে পারবে।

উভয় পক্ষই সমুদ্রে পারমাণবিক দূষিত পানির নিঃসরণ নিয়ে তৈরি হওয়া উদ্বেগ হ্রাসের জন্য বাস্তুতন্ত্র, পরিবেশ এবং মানব জীবন ও স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে গঠনমূলক, বিজ্ঞান-ভিত্তিক সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী