শাহবাগে বৃষ্টিতে ভিজে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৫:১৭আপডেট : ১৪ মে ২০২৫, ১৫:২০

ডিপ্লোমাকে ডিগ্রির মান দেওয়ার দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েক হাজার নার্সিং শিক্ষার্থী। এতে আশপাশের সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

অবস্থান কর্মসূচিতে ‘দাবি মোদের একটাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই; উই ওয়ান্ট জাস্টিস, আপোস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’সহ নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

শাহবাগেনার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ে বুধবার (১৪ মে) সকাল থেকেই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এ সময় প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা শাহবাগে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

আন্দোলনের সমন্বয়ক সজীব জানান, তারা বিগত সরকারের আমলে ২০২১ সালে একই দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু সে সরকার আমাদের আশ্বাস দিলেও কোনও উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গত ৭ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আমাদের দাবির বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছিল। আমরা বলছিলাম, এক মাসের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। কিন্তু সরকার কথা রাখেনি।

/এমকে/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী