অমরসুরিয়াকে আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ১৫:৪৯আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৬

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক হারিণী অমরসুরিয়াকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) তাকে নতুন করে নিয়োগ দেওয়া হয়। তবে অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ ধরে রেখেছেন প্রেসিডেন্ট দিশানায়েক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৫৪ বছর বয়সী প্রধানমন্ত্রী হারিণী অমরসুরিয়া দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পছন্দের ভোট পেয়েছেন। তিনি সামাজিক নৃতত্ত্বে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

আগামী বৃহস্পতিবার নতুন পার্লামেন্টের বৈঠকে বসবে। সেখানে স্পিকার নির্বাচন করা হবে। ওইদিন দিশানায়েক নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে তার গুরুত্বপূর্ণ নীতি অগ্রাধিকারগুলোও উপস্থাপন করবেন।

এছাড়া প্রেসিডেন্টকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি অন্তর্বর্তী বাজেট উপস্থাপন করতে হবে। একই সঙ্গে তাকে কর হ্রাস এবং কল্যাণ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে, যা তার প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। তবে সেগুলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রোগ্রামকে ব্যাহত না করেই করতে হবে।

দিশানায়েকের বামপন্থি জোট গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ২২৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে রেকর্ড ১৫৯টি আসন জয় করেছে। তিনি প্রবীণ পার্লামেন্ট সদস্য বিজিথা হেরাথকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পুনরায় নিয়োগ দিয়েছেন।

গত সেপ্টেম্বরে নির্বাচিত হওয়ার পর থেকে দিশানায়েক অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন এবং এই পদে তিনি থাকবেন বলে দুটি পার্টির সূত্র রয়টার্সকে জানিয়েছে।

১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য শ্রীলঙ্কা এখন দৃঢ় পুনরুদ্ধারের পথ খুঁজছে।

আইএমএফের একটি প্রতিনিধি দল কলম্বোতে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার ঋণ কার্যক্রম পর্যালোচনার তৃতীয় ধাপে রয়েছে। যা প্রায় ৩৩৭ মিলিয়ন তহবিল ছাড় করবে বলে আশা করা হচ্ছে।

তবে দিশানায়েককে ১২ দশমিক ৫ বিলিয়ন ঋণ পুনর্গঠন সম্পন্ন করতে হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে একটি টেকসই পথে পরিচালিত করতে হবে।

অবশ্য ভারত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটি এক বিধ্বংসী অর্থনৈতিক সংকট থেকে আরও শক্তিশালী পুনরুদ্ধারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী