মিয়ানমারে ৫ সহস্রাধিক বন্দিকে মুক্তি দিলো সামরিক জান্তা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৫, ১৩:০৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩:০৭

মিয়ানমারের সামরিক সরকার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিকও রয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

২০২১ সালের শুরুর দিকে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার অস্থিরতায় রয়েছে। সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থি আন্দোলন দমন করতে সহিংস পন্থা গ্রহণ করলে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।

সামরিক জান্তা চলতি বছর দেশটিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও বিরোধী গোষ্ঠীগুলো এটিকে প্রতারণামূলক প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছে।

এদিকে, মিয়ানমারের সাবেক নেত্রী এবং শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি এখনও কারাবন্দি। ৭৯ বছর বয়সী এই নেত্রী ১৪টি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে উস্কানি, নির্বাচন জালিয়াতি ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তবে তার আইনজীবীরা জানিয়েছেন, সু চি সব অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী